১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০
এম সি কলেজের প্রধান ফটকে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে রোববার দুপুরে দুই যুবককে পাকড়াও করেছে পুলিশ। তারা হচ্ছে, শাহপরান থানার খাদিমপাড়া তালেপাড়া গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র ইমরান আহমদ ও মেজরটিলার ইসলামপুরের মুজিবুর রহমানের পুত্র মিজানুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের প্রধান ফটকের সামনে চলমান একটি সিএনজি অটোরিকশাকে থামিয়ে ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করে দুই যুবক। একপর্যায়ে তারা যাত্রীদের পকেটে হাত ঢুকিয়ে মোবাইল ফোন ও টাকা-পয়সা নিয়ে দ্রুুত পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় যাত্রীদের সন্দেহ হলে দুই ছিনতাইকারীকে ধাওয়া করে। এক পর্যায়ে তারা এমসি কলেজের ভেতর দিকে দৌঁড় দেয়। ছিনতাইয়ের শিকার যাত্রীদের চিৎকারে এমসি কলেজের ভেতরে দায়িত্বে থাকা টহল দলের পুলিশ সদস্যরা ওই দুই ছিনতাইকারীকে আটক করে এবং টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে যাত্রীদের ফেরত দেয় বলে জানান শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D