১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শিপন মালাকার (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা এওলাছড়া পানপুঞ্জির জঙ্গল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। শিপন পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের সিন্ধু মালাকারের ছেলে।
জানা গেছে, শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে এওলাছড়া পানপুঞ্জির জঙ্গলে প্রেমিকার সামনে আত্মহত্যা করেন শিপন মালাকার নামের ওই যুবক। পরে রাতভর শিপনের মৃতদেহ পাহারা দেন তার কিশোরী প্রেমিকা।
শিপনের প্রেমিকা জানান, শুক্রবার রাতে শিপন তাকে এওলাছড়া পানপুঞ্জির জঙ্গলে নিয়ে যায়। একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে নিজের গেঞ্জি দিয়ে গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন শিপন। পরে ঘটনাস্থলে নিজে বসে শিপনের ঝুলন্ত লাশ পাহারা দেন তিনি।
এ ঘটনার খবর পেয়ে এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এম এ রহমান আতিক, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান (হাসনাইন), ইউপি সদস্য সিলভেস্টার পাঠান, হাজী মাকসুদ আলী, আব্দুল মনাফ প্রমুখ।
ঘটনায় সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই মহসিন তালুকদার জানান, ঘটনাস্থল থেকে যুবক শিপন মালাকারের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে শিপন আত্মহত্যা করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D