সিলেটে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন, নতুন শনাক্ত ৩৫

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

সিলেটে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন, নতুন শনাক্ত ৩৫

সিলেটে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪ হাজার। পাশাপাশি বাড়ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও। গত ২৪ ঘন্টায় ৪৪ জনকে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে। একই সময়ে বিভাগে আরও ৩৫ জনকে শনাক্ত করা হয়। তবে এই সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৩৩৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ১২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫০৪, হবিগঞ্জে ১ হাজার ৯৪৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৬৩ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৯৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।

সিলেট বিভাগে ১৪ হাজার ২৫২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৮ হাজার ৪৭৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৫১ জন, হবিগঞ্জে ১৫৯৩ জন এবং মৌলভীবাজারের ১৭৩১ জন সুস্থ হয়েছেন।

করোনা আক্রান্ত ৪০ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট