১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০
সিলেটের চারটি পেট্রোল পাম্পকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আমিরুল ইসলাম ও র্যাব-৯ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলমের নেতৃত্বে সোমবার অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জরিমানা আদায় করার প্রতিষ্ঠানগুলো হচ্ছে-মেসার্স বেঙ্গল গ্যাসোলিন এন্ড সার্ভিসিং এক লাখ টাকা, হাজী মজনু মিয়া ফিলিং স্টেশন এক লাখ টাকা, মেসার্স সুরমা পেট্রোলিয়াম ৫ হাজার টাকা এবং মেসার্স নর্থ ইস্ট ওয়েল কোম্পানী এক লাখ টাকা।
এদিকে, পেট্রোল পাম্পে জরিমানার প্রতিবাদে জ্বালানী তেল ব্যবসায়ীরা আন্দোলনের হুমকি দিয়েছেন। তারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালককে অপসারণসহ ৬ দফা দাবিতে ২৭ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবার হুমকি দিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D