ফাজিলচিশতে প্রবাসী পরিবারের সদস্যদের স্প্রে করে অচেতন করার ঘটনায় থানায় এজাহার দায়েরের পরামর্শ পুলিশের

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০

ফাজিলচিশতে প্রবাসী পরিবারের সদস্যদের স্প্রে করে অচেতন করার ঘটনায় থানায় এজাহার দায়েরের পরামর্শ পুলিশের

নগরীর ফাজিলচিশতে প্রবাসী পরিবারের সদস্যদের নেশা জাতীয় দ্রব্য স্প্রে করে অচেতন করার ঘটনায় পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্টদের থানায় এজাহার দায়েরের পরামর্শ দেয়া হয়েছে বলে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ ডিসেম্বর রাত সোয়া ১২টায় এয়ারপোর্ট থানাধীন ফাজিল চিশত আ/এ, বাসা নং-২২/১(৩ তলা বিশিষ্ট বিল্ডিং এর নীচতলা বাসা) এর ভাড়াটিয়া জনৈক প্রবাসী সিদ্দিক আলী’র বাসায় তার স্ত্রী মনোয়ারা বেগম(৫০), মেয়ে সুমা বেগম(২৫), মাহিমা বেগম(২১), ফাতেমা বেগম(১৮) ও নাতি সামী(৮) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙ্গার পর দুপুর ১২টায় মেয়ে ফাতেমা বেগম দেখতে পায় যে, বাসার সবাই অচেতন অবস্থায় পড়ে আছে এবং জানালার গ্রিল কাটা। এ অবস্থায় দেখে ফাতেমা শোর চিৎকার শুরু করে। এরপর প্রতিবেশীরা এসে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। যথারীতি চিকিৎসা শেষে সবাই রবিবার সন্ধ্যায় বাসা এসে দেখেন যে,অজ্ঞাতনামা চোরেরা জালানার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে নেশা জাতীয় জাতীয় দ্রব্য স্প্রে করে তাদেরকে অচেতন করে ব্যাংকের চেক বই, ০১ টি মোবাইল ও ০২ ভরি স্বার্ণালংকার চুরি নিয়ে গেছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট