১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০
সিলেটের সহস্রাধিক হকারকে আজ সোমবার থেকে পুনর্বাসন করা হচ্ছে। হকাররা এদিন থেকে রাস্তা ছেড়ে লালদীঘির মাঠে বসবে। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (ডিসি) ট্রাফিক ফয়সল মাহমুদ জানান, প্রাথমিকভাবে তারা এক হাজার হকারের তালিকা প্রস্তুত করেছেন। তাদেরকে লটারির মাধ্যমে জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। হকার পুনর্বাসনের ক্ষেত্রে সহযোগিতার জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সরেজমিনে দেখা গেছে, লালদিঘীর মাঠে বাশেঁর খুঁটি গেড়ে ও বেঁধে হকার বসার জন্য অস্থায়ী দোকান তৈরি করা হয়েছে। সিলেট মহানগর ট্রাফিক পুলিশ হকারদের নাম তালিকা করে ১৬ ডিসেম্বর থেকে রোববার পর্যন্ত তাদের দোকান বরাদ্দের কার্ড বিতরণ করেছে।
সিলেট সিটি কর্পোরেশন(সিসিক) সূত্র জানায়, বন্দরবাজার-চৌহাট্টা সড়ক সম্প্রসারণ ও সৌন্দর্যবর্ধনের কাজ করছে সিসিক। সে লক্ষ্যে এই সড়ক থেকে ভ্রাম্যমান ব্যবসায়ীদেরও সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সড়কের বিভিন্ন স্থানে ‘হকারমুক্ত এলাকা’ এলাকা সাইনবোর্ড টানিয়েছে সিসিক। ফলে প্রাথমিক অবস্থায় বন্দরবাজার-চৌহাট্টা সড়কের হকারদের পুনবার্সনের উদ্যোগ নেওয়া হয়।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ফুটপাত পথচারীদের জন্য ও সড়ক যানবাহনের জন্য উন্মুক্ত থাকবে। সেখানে কাউকে বসতে দেওয়া হবে না। আমরা বিভিন্ন সময় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালিয়েছি। হকারদের দাবির প্রেক্ষিতে ও মানবিক কারণে আমরা তাদের খোলা মাঠে পুনর্বাসনের ব্যবস্থা করেছি। আশা করছি এরপর থেকে তারা আর সড়ক ও ফুটপাতে ব্যবসা নিয়ে বসবেন না।
মফিজুল নামের একজন হকার জানান, তিনি দীর্ঘদিন ধরে হকার মার্কেটের সম্মুখে বাদাম বিক্রি করতেন। তাকে লালদীঘিতে একটি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। দোকান পেয়ে খুশি মফিজুল জানান, দোকান চালুর পর ব্যবসা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D