১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০
সিলেটে ২১ মামলার আসামি ডাক্তার সর্দার শিপন হাজারীকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। সে বালাগঞ্জ উপজেলার সাদেকপুর গ্রামের মবশ্বির আলীর ছেলে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামবাসীর সহযোগিতায় তাকে গ্রেফতার করে পুলিশ। সিলেটের পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে মঙ্গলবার রাতে এক ব্রিফিংয়েরও আয়োজন করেন পুলিশ সুপার। এসপি জানান, সিলেট জেলা ও মেট্রোপলিটন এবং মৌলভীবাজার থানায় তার বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে।
পুলিশ সূত্র জানায়, ডাকাত শিপনকে ধরতে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের কয়েকটি বিশেষ টিম গত সোমবার বিশ্বনাথের রশিদপুর এলাকায় অবস্থান নেয়। তার (শিপন) অবস্থান সম্পর্কে গভীর রাতে এলাকার বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়। এক পর্যায়ে ডাকাত দল স্থানীয় একটি কবরস্থানে অবস্থান নেয়। ভোর ৫টার দিকে ডাকাত দলের দুই সদস্য গ্রাম থেকে বের হয়ে সিলেট-ঢাকা মহাসড়কে উঠার চেষ্টা চালায়। সেখানে টহলরত গোয়েন্দা পুলিশের দুইজন সদস্য তাদের আটকের চেষ্টা করেন।
এরপর আত্মগোপনে থাকা ডাকাত সর্দার শিপন হাজারী ভেজা কাপড় পড়ে মঙ্গলবার বিকেলে কবরস্থান থেকে উত্তর ধর্মদা গ্রামের পাকা রাস্তায় বের হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এরপর তাকে সাথে নিয়ে উত্তর ধর্মদা গ্রামের কবরস্থান অভিযান চালিয়ে ২টি পাইপগান, ৯ রাউন্ড তাজা কার্তুজ, গ্রিল কাটার ১টি কাটার, ২টি টর্চ লাইট, তালা ভাঙ্গার ২টি রড, ২টি প্লাস্টিকের পাইপ ও কিছু পান-সুপারী উদ্ধার করে থানা পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D