১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০
সিলেটের কদমতলীতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মোজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নেতা আব্দুল আজিজকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৩ ডিসেম্বর) অতিরিক্ত মহানগর দায়রা আদালতের বিচারক মোমিনুন্নেসা এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের আইনজীবী অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন।
আদালত ও সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৭ আগস্ট জেএমরি জঙ্গিরা সারাদেশের মতো সিলেটের ১৩টি এলাকায় বোমার বিস্ফোরণ ঘটায়। বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সিলেটের আদালতপাড়া, জেলা প্রশাসকের কার্যালয়সহ জণগুরুত্বপূর্ণ এলাকা। প্রতিটি বোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতায় বিস্ফোরক আইনে পৃথক মামলা করে পুলিশ।
এরমধ্যে সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকায় হামলার ঘটনায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলার চার্জগঠন হয় ২০১৪ সালের ২৭ মে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D