১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা থেকে এক হাজার পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ এক ভারতীয় নাগরিক আটক হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অভিযান চালিয়ে
মোঃ সজীব উদ্দিন মাজার ভ‚ইয়া (৩০) নামের ওই ভারতীয় নাগরিককে আটক করে। ওই ব্যক্তি আসামের শিলচর জেলার কাঠিঘোড়া থানার গণিরগ্রাম গ্রামের মোঃ শামসুদ্দিন মাজার ভ‚ইয়ার পুত্র। ১৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাটের ডোনা বিওপি’র টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে
কানাইঘাট উপজেলার ঘরদোয়ার নামক স্থান হতে ইয়াবাসহ সহ ওই ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ইয়াবা ও গাঁজা ছাড়াও একটি মোবাইল, একটি ভারতীয় ড্রাইভিং লাইসেন্স, ইনকাম ট্যাক্স কার্ড একটি, এটিএম কার্ড (এসবিআই) একটি, ফুয়েল রিফিল ষ্টেশন কার্ড-০১টি, ভারতীয়-৩০ রুি এবং বাংলাদেশী ১২৫ টাকা উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদক দ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৩,১৮,৬৫৫ টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিন্ত্রয়ণ আইনে মামলা হয়েছে। তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D