১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, আমাদের শিশুদের বেড়ে ওঠা জন্য খেলাধুলার প্রয়োজন। শিশুদের সাথে মা বাবার বন্ধুত্বের সম্পর্ক থাকা প্রয়োজন। প্রতিটি শিশু যেন খেলাধুলায় অংশগ্রহণ করে সেদিকে মা বাবার খেয়াল রাখতে হবে। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট অগ্রগতি লাভ করেছে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া এবং সংস্কৃতি চর্চা অপরিহার্য।
ক্রীড়া সংগঠক ও সমাজসেবী মরহুম শহীদ উদ্দিন আহমদ স্মরণে শহীদ স্মৃতি বিজয় দিবস ফুটসাল টুর্নামেন্ট ২০২০-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হাউজিং এস্টেট এসোসিয়েশন ইউকের উদ্যোগে ও হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশন এর পরিচালনায় মরহুম শহীদ উদ্দিন আহমদ স্মরণে শহীদ স্মৃতি বিজয় দিবস ফুটসাল টুর্নামেন্ট ২০২০-এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম। হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মুর্শেদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাজী শফিক উদ্দিন আহমদ, মাসুদ আহমদ চৌধুরী, হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েনের সভাপতি ওমর মাহবুব এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাক আহমদ চৌধুরী শিপু, আব্দুস সামাদ চৌধুরী আবু, আফসার উদ্দিন ওয়েছ, আব্দুল আওয়াল, ওলায়েত হোসেন লিটন, সৈয়দ ফজলুল করিম মারজান, সাম্মাক রেজা চৌধুরী তাকিম, এনামুল কুদ্দুস চৌধুরী, রাহাত তরফদার, আলহাজ¦ বিপ্লবী মো. মুজিবুর রহমান, রুহুল কুদ্দুছ মাসুম, আলিম উদ্দিন, আবু ইমতিয়াজ খান, জিলুর রহমান জুয়েল, এহসানুল মজিদ সানি, রিমু খান, সাইদ চৌধুরী, সুয়েব আহমদ, এজাজ আহমদ সাকি, নূরে আলম নওশাদ, আরিফ মাহমুদ, আবিদ আহমদ রফি, ইয়ুথ এসোসিয়েশনের সালাউদ্দিন সাকের, মাহফুজুল কিবরিয়া, জাহিদ হাসান পাবেল, মো: নওফেল চৌধুরী, আলভী আহমদ চৌধুরী, সাকিব আহমদ, নাজমুল হাসান তৌহিদ, মাহফুজ, ইফতি, জাকের, জাওয়াদ, রুহিত প্রমূখ।
অনুষ্ঠানে হাউজিং এস্টেট এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী শফিক উদ্দিন আহমদ ও মরহুম শহীদ আহমদের খেলার সাথী মোস্তাক আহমদ চৌধুরী শিপুকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D