পালকি রেস্টুরেন্ট ও কাজী এ্যাসপ্যারগাসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০

পালকি রেস্টুরেন্ট ও কাজী এ্যাসপ্যারগাসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সিলেটের জিন্দাবাজারের পালকি রেস্টুরেন্ট ও কাজী এ্যাসপ্যারগাস ফুড আইল্যান্ডে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়। অভিযানকালে খাদ্যের মূল্যতালিকা (মেন্যু) না থাকায় পালকি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও কাজী এ্যাসপ্যারগাসের ৫টি প্রতিষ্ঠানে মেয়াদউত্তীর্ণ খাবার থাকায় ৩২ হাজার টাকা জরিমানা” করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ এ তথ্য নিশ্চিত করে জানান, “মূল্যতালিকা (মেন্যু) না থাকার অপরাধে পালকি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও কাজী এ্যাসপ্যারগাসের ৫টি প্রতিষ্ঠানে মেয়াদউত্তীর্ণ খাবার থাকায় ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাদেরকে সতর্ক করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান চলাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সাথে র‌্যাবের একটি দল উপস্থিত ছিল।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট