২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
চুয়াডাঙ্গার জীবননগরে সোনালী ব্যাংকে দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। ব্যাংকের ভেতর ঢুকে হেলমেট পরা অস্ত্রধারী দুর্বৃত্তরা প্রহরীসহ ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে ৮ লাখ টাকা লুটে নিয়ে যায়।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে ব্যাংকের উথলী শাখায় এ ঘটনা ঘটে।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক জানান, রবিবার বেলা ১টা ৫ মিনিটে হেলমেট পরা কয়েকজন অস্ত্রধারী ব্যাংকে ঢুকে নিরাপত্তাকর্মী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে আনুমানিক ৮ লাখ টাকা লুট করে। এর আগে ব্যাংকের কর্মকর্তা- কর্মচারী ও গ্রাহকদের মোবাইল ফোন কেড়ে নেয় অস্ত্রধারী দুর্বৃত্তরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জেলা পুলিশের একাধিক দল, বিজিবি ও সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ব্যাংকটিতে সিসিটিভি ক্যামেরা ছিলো না। এটি একটি পরিকল্পিত ঘটনা। দোষীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D