২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২০
র্যাব-৯ এর অভিযানে গোলাপগঞ্জের হেতিমগঞ্জে বিদেশী রিভলবার দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে হেতিমগঞ্জ ফকিরপাড়ার জিলু মিয়ার পুত্র মোহাম্মাদ আহম্মেদ (২৩) ও একই এলাকার মৃত আব্দুন নুর ওরফে কাঁচা মিয়ার পুত্র নুরুল আলম তুহেল (৩৬)। ৫ নভেম্বর রাত ৯টায় তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মো.শরীফুল ইসলাম, পিএসসি, এএসসিএর নেতৃত্বে উপঅধিনায়ক মেজর মো.শওকাতুল মোনায়েমএর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন হেতিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের কওে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D