১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০
করোনাভাইরাসের সময় বাংলাদেশ সেনাবাহিনী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের প্রয়োজনে সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সবসময় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ১৭ পদাতিক ডিভিশনের সিলেট সেনানিবাসে নতুন চারটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পতাকা উত্তোলন প্যারেডে সেনা প্রধানবলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রয়োজনে সবসময় প্রস্তুত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ দেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এ বাহিনী।
একই ধারা অব্যাহত রেছে ভবিষ্যতেও দেশের অখণ্ডতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে সেনা সদস্যদের বাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানান তিনি।
করোনাকালীন সেবা শেষে সেনাবাহিনীর সদস্যরা শীতকালীন প্রশিক্ষণের প্রস্তুতি নিচ্ছেন। তবে সব প্রশিক্ষণে স্বাস্থ্যবিধি মেনে সেনা সদস্যদের অংশ নেওয়ার আহ্বান জানান আজিজ আহমেদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D