২৪ ঘণ্টায় সিলেটে সুস্থ ৬০, নতুন শনাক্ত ২৬, মৃত্যু নেই

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০

২৪ ঘণ্টায় সিলেটে সুস্থ ৬০, নতুন শনাক্ত ২৬, মৃত্যু নেই

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৬০ জন সুস্থ হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ২৬ জন। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

বুধবার (৪ নভেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৮৪ জন।

এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৭৪৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪১০, হবিগঞ্জে ১ হাজার ৮৩৪ এবং মৌলভীবাজারে ১ হাজার ৭৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া সব মিলিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৩১ জন। এরমধ্যে সিলেট জেলার ৬ হাজার ৭৭৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৪৯ জন, হবিগঞ্জে ১৫১৯ জন এবং মৌলভীবাজারের ১৬৮৭ জন সুস্থ হয়েছেন।

এদিকে বুধবার সকাল পর্যন্ত  মারা গেছেন ২৩৩ জন। এরমধ্যে সিলেট জেলা সর্বোচ্চ ১৭০ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জনের মৃত্যু হয়েছে।

আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৮৮৯ জন। এরমধ্যে ৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট