১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান ও উক্ত ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আছাদ চৌধুরীর বিরুদ্ধে মৃত্যু সনদ জালিয়াতির অভিযোগে চার্জশিট প্রদান করেছে পুলিশ। চেয়ারম্যানকে অভিযুক্ত কয়রে আদালতে এ চার্জশিট প্রদানের পর আদালত সমন জারি করেছেন।
এর আগে উপজেলার শালিয়ারগাঁও মৎস্যজীবী সমবায় লিমিটেডের সভাপতি সুবোধ বিশ্বাস জুডিশিয়াল ম্যাজিষ্রেট আদালতে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের বিরুদ্ধে মৃত্যু সনদ জালিয়াতির অভিযোগ এনে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত (সি,আর,মোকদ্দমা নং ৬৫/২০২০) মামলাটি আমলে নিয়ে অধিকতর তদন্তের জন্য দিরাই থানায় প্রেরণ করেন। দিরাই থানা পুলিশ দীর্ঘ তদন্তের পর গত মাসের ২৬ অক্টোবর আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে ২৭ অক্টোবর আদালত চেয়ারম্যান মুজিবুর রহমান ও ইউপি সদস্য আছাদ চৌধুরী কে আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে তাদের বিরুদ্ধে সমন জারি করেন।
চেয়ারম্যান মজিবুর রহমান ও ইউপি সদস্য আছাদ চৌধুরী পরস্পর যোগসাজশে অন্যায় ভাবে লাভবান হওয়ার মানসে বরইতিয়ার মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য উপজেলার বরইতিয়র গ্রামের মৃত আব্দুল মন্নানের নামে জাল মৃত্যু সনদ তৈরি করে জাল জালিয়াতির অপরাধ করেছেন মর্মে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এস আই মো. ফজলুল হক।
দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম জানান, বাদীর আনীত অভিযোগের প্রেক্ষিতে যথাযথভাবে তদন্ত করে চার্জশীট আদালতে দাখিল করা হয়েছে। পুলিশের তদন্তে সনদ জালিয়াতির অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট চেয়ারম্যান মজিবুর রহমান জানান, ‘মৃত আব্দুল মন্নানের ছেলে রুবেল মিয়া সংশ্লিষ্ট ইউপি সদস্য আছাদ চৌধুরীর স্বাক্ষরসহ ফরম নিয়ে আমার কাছে আসলে ইউপি সদস্য আছাদ চৌধুরীর সাথে আলাপ করে আমি স্বাক্ষর করি, এখন জানা যাচ্ছে ঐ ব্যাক্তি নাকি দুই বছর আগে মারা গিয়েছিল। আদালতের সমন জারির সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, আগামী ২৩ নভেম্বর আদালতে জবাব দিব।’ তবে জলমহালে উনার মালিকানার বিষয়টি অস্বীকার করেন।
বাদী সুবোধ বিশ্বাস বলেন, চেয়ারম্যান মজিবুর রহমান ও মেম্বার আছাদ চৌধুরী জেনে শুনেই ‘হাওর বন্দের কুর ও ডাকবান’ জলমহালটি তাদের অনুকূলে রাখতে প্রতারণার আশ্রয় নিয়ে বরইতর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আজির উদ্দিনের পক্ষ নিয়ে সমিতির সদস্য মৃত আব্দুল মন্নানের নামে জাল মৃত্যু সনদ প্রদান করে জলমহাল টি পাইয়ে দেন।
১৮ সালে ১৮ ফেব্রুয়ারি মারা যাওয়া মৃত আব্দুল মন্নান কে ২০-০২-২০২০ তারিখ মারা গেছেন মর্মে মৃত্যু নিবন্ধন দেন। ইতিমধ্যে পুলিশ তদন্তে তা জালিয়াতি ও প্রতারণার আশ্রয় বলে প্রমাণিত হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D