১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০
সিলেট সংবাদ ডেস্ক : জাতি আজ মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করছে। সিলেট মহানগর যুবলীগ সহ বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে সিলেটে পালিত হচ্ছে শোকাবহ এই দিনটি।
জেল হত্যা দিবসে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে মঙ্গলবার (৩ নভেম্বর) হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাজার প্রাঙ্গনে এক মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে ৩ নভেম্বর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বক্তব্যে বলেন, জাতি আজ মুক্তিযুদ্ধের চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করছে। মুক্তিযুদ্ধের যারা বিরোধী শক্তি, তাদের ঘৃণা করতে হবে।’ ‘আমাদেরকে একাত্তরের পরাজিত ঘাতক চক্রের ব্যাপারে সজাগ থাকতে হবে।’ এসময় নেতৃবৃন্দ জেলহত্যার ঘটনায় পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দন্ড কার্যকরের দাবি জানান।
এতে সিলেট মহানগর যুবলীগের অন্তর্ভুক্ত ২৭টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মহানগর যুবলীগের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D