১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০
৩ নভেম্বর জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়(সিকৃবি)। মুজিব জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে মঙ্গলবার সকাল আটটায় সিকৃবি শহিদ মিনারে জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। মুজিব জন্মশতবর্ষ উদযাপন কমিটির সভাপতি ও সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। মুজিব জন্মশতবর্ষ উদযাপন কমিটির আহŸয়ক প্রফেসর ড. মোঃ আবদুল বাসেতের পরিচালনায় শহিদ মিনারেই পরবর্তীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে মূল বক্তব্য উপস্থাপন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। আলোচনায় অংশ নেন শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, অফিসার পরিষদ ও কর্মচারী পরিষদের নেতাবৃন্দ। উল্লেখ্য বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার বিপক্ষ শক্তির মদদে কিছু বিপথগামী সেনাসদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করার পর জাতীয় চারনেতাকেও জেল বন্দী করা হয়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এই চারনেতা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক বন্ধুদের জেলখানায় নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D