১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০
সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় এক চিকিৎসকের বাসা থেকে উদ্ধার হওয়া অজগর সাপটি অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট রেঞ্জের সিলেট বন বিভাগের খাদিমনগরের জাতীয় উদ্যানে এই অজগর সাপটি অবমুক্ত করা হয়। অজগর সাপটির দৈর্ঘ্য প্রায় ৪ ফুট।
সাপটি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন, খাদিম নগর বিট কর্মকর্তা মো. সামছুজ্জামান, রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল্লাহ, পরিবেশ কর্মী আশরাফুল
কবির, সিলেট সদর ফরেস্ট গার্ড আবু তাহের, টিলাগড় বিট বাগান মালি আজিজুর রহমান, ক্রেল সদস্য আব্দুল কাদির, মো. আমির আলী প্রমুখ।
এর আগে সোমবার (০২ নভেম্বর) রাত ৯টার দিকে নগরের মিরের ময়দান এলাকার অর্ণব ৭৫ নম্বরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এ.এন.এম ইউসুফ এর বাসার গেটে থেকে অজগরটি উদ্ধার করেন পরিবেশ কর্মী আশরাফুল কবির।
পরে তিনি সাপটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D