১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০
শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৪২ জন। আর একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তবে সিলেট বিভাগে শনাক্ত ৩৭ জনই সিলেট জেলার। বাকি ৩ জেলাইয় নতুন করে কারো করোনা শনাক্তের কোন তথ্য আসেনি এ প্রতিবেদনে। সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে সর্বাধিক ২৯ জন সুস্থ হয়েছেন। আর সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৬ জন। তবে এ সময়ে মৌলভীবাজারে কেউ সুস্থ হয়ে উঠেনি।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৪৪১ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ৪৭৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩৩৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৫০৩ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৫৮ জন। এদিকে সিলেটের চার জেলায় মিলে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৭৩ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২২৬ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D