২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার (২৪ অক্টোবর) গনমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বিএনপি নেতা ব্যারিস্টার এম এ সালাম বলেন,‘ ব্যারিস্টার রফিক-উল হক এক সময় বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা ছিলেন, তখন তিনি সরকারের কোন বেতন ভাতা ও সুযোগ-সুবিধা না নিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি তার সকল অর্থ-সম্পদ, সঞ্চয় জনকল্যাণে ব্যয় করে গেছেন, সেটাও অনুকরণীয় দৃষ্টান্ত।
তিনি বলেন, নিজ কর্মগুণেই বিজ্ঞ এই আইনজীবী দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে দেশের আইন অঙ্গনে এক বিশাল শূন্যতা তৈরি হলো।
শোকবার্তায় বিএনপি নেতা ব্যারিস্টার এম এ সালাম মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক ঢাকার আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যুবরণ করেন। ফুসফুসে সংক্রমণসহ নানা জটিলতা নিয়ে গত ১৫ অক্টোবর একই হাসপাতালে ভর্তি ছিলেন ব্যারিস্টার রফিক। এর মধ্যে তার স্ট্রোকও হয়েছিল। গত মঙ্গলবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D