১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০
সিলেট বিভাগে গতকাল একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৪ জন। এর মধ্যে সিলেটে ১৪, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ১জন। এছাড়াও সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের আরও চারজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩৩১১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৩৬১, সুনামগঞ্জে ২৩৮৪, হবিগঞ্জে ১৭৯৮ ও মৌলভীবাজার জেলায় ১৭৬৮ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪১ জন। তারা সবাই সিলেট জেলার। এই ৪১ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১১৭৭২ জন। এর মধ্যে সিলেটে ৬৩১৩, সুনামগঞ্জে ২৩০৪, হবিগঞ্জে ১৫০৯ ও মৌলভীবাজারে ১৬৪৬ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৬৯ জন। এর মধ্যে সিলেটে ৬০, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ৫ জন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে গতকালও মারা যাননি কেউ। তাই বিভাগে মোট মৃতের সংখ্যা আগের মতোই ২২৫। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬৩, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২১ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D