২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০
সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিনকে নির্যাতন করে হত্যায় অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন এক প্রবাসী। যুক্তরাষ্ট্রপ্রবাসী সিলেটের গোলাপগঞ্জের সন্তান সামাদ খাঁন এ ঘোষণা দিয়েছেন।
সামাদ খাঁন বলেন, বন্দরবাজার ফাঁড়িতে রায়হান উদ্দিনকে নির্মম নির্যাতন করে হত্যায় অভিযুক্ত এসআই আকবরকে ৭২ ঘণ্টার ভেতরে যে ধরিয়ে দিতে পারবেন, কিংবা প্রশাসনের যে সাহসী ব্যক্তি আকবরকে গ্রেফতার করতে পারবেন তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এ বিষয়ে তার সঙ্গে ফেসবুক মেসেঞ্জার অথবা এই মোবাইল নম্বর +1 (862) 600-1588-এ যোগাযোগ করতে বলা হয়েছে। সামাদ খাঁনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। রবিবার (১১ অক্টোবর) ভোরে পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আকবরসহ চার পুলিশকে বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। ঘটনার পর রবিবার থেকে আকবর পলাতক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D