২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২০
ময়মনসিংহে দীঘারকান্দা আদর্শ মডেল স্কুলের এক শিক্ষিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন উক্ত স্কুলের পরিচালক ও শিক্ষক আবু সাঈদ। অভিযুক্ত শিক্ষক আবু সাঈদ সদর উপজেলার দীঘারকান্দা পদুর বাড়ির আব্দুল কদ্দুসের ছেলে।
গত দুমাস যাবত বাড়ি ছেড়ে পলাতক আছেন। আবু সাঈদ সদর উপজেলার দীঘারকান্দা পদুর বাড়ির আব্দুল কদ্দুসের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আদর্শ মডেল স্কুলের পরিচালক আবু সাঈদের সঙ্গে সদর উপজেলার ভাটি বাড়েরার পাড় ঘাগড়া গ্রামের এক নারী শিক্ষিকার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পাঁচ বছর যাবত তাদের মধ্যকার এ প্রেমের সম্পর্কে বিয়ের আশ্বাস দিয়ে কয়েকবার শিক্ষিকাকে ধর্ষণ করেছেন শিক্ষক আবু সাঈদ। পারিবারিক ও সামাজিকভাবে সকলেই তাদের প্রেমের বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন।
সম্প্রতি অন্য একটি মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে শিক্ষিকাকে বিবাহের বিষয়টি প্রত্যাখ্যান করেন শিক্ষক। পরে ওই শিক্ষিকা বিয়ের দাবিতে সাঈদের বাড়িতে কয়েক দফা অবস্থান করলে বাড়ি ছেড়ে পালিয়ে যান শিক্ষক আবু সাঈদ।
এ বিষয়ে প্রতারণার শিকার শিক্ষিকা বলেন, আবু সাঈদ পরিচালিত আদর্শ মডেল স্কুলে শিক্ষকতার সুবাদে তার সঙ্গে সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৫ বছর প্রেম চলাকালীন বিয়ের আশ্বাসে ধর্ষণও করেছে। কিন্তু সম্প্রতি অন্য একটি মেয়ের খপ্পরে পড়ে আমাকে বিয়ে করবে না বলে অস্বীকৃতি জানায়।
এমন অবস্থায় আমি তার বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করলে, সে বাড়ি ছেড়ে পালিয়েছে। গত দুই মাস যাবত আবু সাঈদের মোবাইল বন্ধ থাকায় তার সাথে আমি কোনো যোগাযোগ করতে পারছি না।
এ বিষয়ে শিক্ষিকার মা বলেন, আমার মেয়েকে আবু সায়িদ বিয়ে করবে কথাবার্তা সব ঠিক। গত রোজার ইদে আমি তাদের বাড়িতে ইফতার পাঠিয়ে দাওয়াত দিয়েছি।
তারাও আমার মেয়েকে শাড়ি-কাপড় কিনে দিয়েছে। এর মধ্যেই করোনা আসলো। করোনা অজুহাতে ৫-৬ মাস দেরি করছে। এখন সে বিয়ে করবে না বলে বাড়ি ছেড়ে পালিয়েছে। আমার মেয়ে যদি আত্মহত্যা করে বা কোনো কিছু হয়। আমি তাকে ছাড়ব না।
এ বিষয়ে আবু সাঈদের বাড়িতে গেলে কেউ কথা বলতে রাজি হয়নি। তবে তার ভাতিজা রাকিবুল হাসান রাকিব জানিয়েছেন আবু সাঈদ ময়মনসিংহের বাইরে আছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) প্রেমিকা বাদী হয়ে মামলা করেছেন বলে জানান কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার। প্রতারক আবু সাঈদকে গ্রেপ্তার করা হবে বলে আসস্থ করেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D