|
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০
সিলেটে টানা চারদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর বুলেটিন অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় এ বিভাগে করোনায় কারো মৃত্যু হয়নি। এর আগে গত শনি, রবিবার ও সোমবার ও এ বিভাগে করোনায় কেউ মারা যায়নি।
মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ, সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার তথ্য এ বিভাগে বর্তমানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩৭৯ জনে। এর মধ্যে সিলেটে সর্বোচ্চ ৬৬৮৬ জন। সুনামগঞ্জে ২৩০২ জন, হবিগঞ্জে ১৭২৩ জন এবং মৌলভীবাজারে ১৬৬৮ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে আক্রান্তে সংখ্যা ছিল-১২৩৩২ জন।
করোনায় এ পর্যন্ত মারা যাওয়া ২১১ জনের জনের সিলেট জেলায় ১৫৩, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজার জেলায় ২১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গেল ২৪ ঘন্টায় এ বিভাগে করোনায় কারো মৃত্যু হয়নি।
বুলেটিনের তথ্য অনুযায়ী, চার জেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৯৯৭৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫১৬৮, সুনামগঞ্জে ২০৩৫, হবিগঞ্জে ১২৬৯, মৌলভীবাজারে ১৫০৪ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে চার জেলায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯২ জন। এর মধ্যে সিলেটে ৬৬ জন, সুনামগঞ্জে ৮ জন, হবিগঞ্জে ৯ জন এবং মৌলভীবাজারে ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
সিলেটে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D