|
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০
করোনাকালী মহামারীর সময় সিলেটের ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য-সহযোগিতা করায় এবং আরো বেশি বেশি মানব সেবা করতে পারেন সে লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম সফলতা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ এশা দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ আজাদ মিয়ার ব্যক্তিগত উদ্যোগে প্রিয় নেতা ব্যারিস্টার এম এ সালামের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিরে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি নেতা মোহাইমিনুল ইসলাম সোহেল, জেলা ছাত্রদলের সহ সভাপতি জহুরুল ইসলাম রাসেল, জেলা যুবদল নেতা কাওছার আহমদ নামর, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক জুবের আহমদ।
যুবদল ও ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম আহমদ, বদরুল শাহ, মিলন আহমদ, সায়েম আহমদ চৌধুরী, রাসেল আহমদ, নাইম আহমদ প্রমুখ। পরে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং বিশিষ্ট রাজনীতিবিদ দক্ষিণ সুরমা কৃতি সন্তান ব্যারিস্টার এম এ সালাম এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন সেলিম উদ্দিন। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D