|
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে যাত্রা শুরু করেছে নিজস্ব রেডিও এপ্লিকেশন ‘সাস্টকাস্ট’।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টায় রোবোসাস্টের ফেসবুক পেইজ থেকে লাইভের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কানাডা থেকে যুক্ত ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক এবং সাস্টকাস্টের উপদেষ্টা বিশ^প্রিয় চক্রবর্তী, সাস্টকাস্টের দলনেতা এবং রোবোসাস্টের সাবেক সাধারণ সম্পাদক সোহান মির্জা ও তার টিমের অন্যান্য সদস্যরা।
রোবোসাস্ট, সাস্ট সিএসই এবং টিম মিয়াও এর সমন্বিত আয়োজনের ফসল সাস্টকাস্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দক্ষতা সম্পন্ন এই রেডিও এপ্লিকেশনে আপাতত ফিচার হিসেবে রয়েছে ‘প্লে দ্যা স্ট্রিম’ এবং ‘প্লে দ্যা নিউজ’। যেখানে যেকোনো সময়ে গান ও আন্তর্জাতিক সংবাদ শোনা যাবে।
এ রেডিওতে গান বাছাইয়ের জন্য আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর ব্যবহার করা হয়েছে এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এর সকল অনুষ্ঠানের সময়সূচী নির্ধারিত হবে।
ভবিষ্যতে শিডিউল প্রোগ্রামসহ ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনগুলোর সাথে প্রতি সপ্তাহে লাইভ প্রোগ্রামের ইচ্ছা রয়েছে বলে জানান সাস্টকাস্টের উদ্ভাবকরা।
তারা জানান, ২০১৬ থেকে তারা এই এপ্লিকেশনের প্রাথমিক কাজ শুরু করেন এবং অবশেষে ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর এই এপ্লিকেশনটির বেটা ভার্সন সাস্টিয়ানদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। উক্ত এপ্লিকেশনটির টেক টিমে কাজ করেছেন সিএসই ১৬-১৭ সেশনের ইশতিয়াক শিহাব ও নাজিয়া তাসনিম এবং প্রোডাক্ট ম্যানেজমেন্ট টিমে কাজ করেছেন যন্ত্রকৌশল ১৬-১৭ সেশনের এনামুল হক, সামিউল হাসান ও তানভীর মাহতাব তন্ময়।
গুগল প্লে স্টোরে সকল এন্ড্রয়েড ব্যবহারকারীর জন্য এপ্লিকেশনটি উনুক্ত হয়েছে। শিগগিরই তারা তাদের টিমে আরও মানুষ যুক্ত করবেন এবং এপ্লিকেশনটিতে আরও ফিচার যুক্ত করবেন বলে জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D