২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০
সিলেট জেলার বিএনপির আওতাধিন দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম।
অভিনন্দন বার্তায় ব্যারিস্টার এম এ সালাম বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা বিএনপি কার্যক্রম আরো গতিশীল হবে। তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রমকে বেগবান করতে নতুন নেতৃবৃন্দ আন্তরিকতার সাথে কাজ করবে। গণতন্ত্র পুনঃরূদ্ধারে বর্তমান কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। ৩ উপজেলার আহবায়ক কমিটির নেতৃত্বে দলের জন্য নিবেদিত প্রাণ তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করে শক্তিশালী কমিটি উপহার দিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর রোববার আলহাজ সিরাজুল ইসলামকে আহবায়ক করে দক্ষিণ সুরমা, ইফতেখার উদ্দিন ফেদলকে আহবায়ক করে ফেঞ্চুগঞ্জ ও আব্দুর রশিদকে আহবায়ক করে বালাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করেন সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D