|
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বালাগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মী। গতকাল রোববার আদালতে তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে বিচারপতি এম.এনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের চার সপ্তাহের জামিন দেন। আদালতে তাদের পক্ষে শুনানি করেন এডভোকেট কামরুজ্জামান সেলিম। ওই আইনজীবীর স্বাক্ষর করা এক ল’ইয়ার সার্টিফিকেটে এ তথ্য জানানো হয়।
জামিনপ্রাপ্তরা হলেন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম মুজিবুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সমাজসেবা সম্পাদক আদিল আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহীন আহমদ, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা শাহরিয়ার আহমদ খালেদ, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা নুরুল ইসলাম, বালাগঞ্জ সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুনেদ আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-জলবায়ু সম্পাদক জাবুল আহমদ, ইমন এহসান, আবুল কালাম, আনছার আলী, ইমাম উদ্দিন, আমিনুর রহমান তুহেল, নুরুল ইসলাম নিহাদ, শাহরিয়ার হুসাইন লিমন, মোঃ শাহজাহান, আলীম আহমদ ও সোহেল আহমদ মামুন। মামলার বাকি ৪ আসামী প্রবাসে রয়েছেন।
গত ৪ সেপ্টেম্বর বালাগঞ্জের এক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শায়েস্তা মিয়া বাদী হয়ে বালাগঞ্জ থানার বিএনপি’র ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে এ মামলা করেন। অভিযুক্তরা ফেইসবুকে লিখনীর মাধ্যমে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
কাইয়ুম চৌধুরীর নিন্দাঃ
সাবেক অর্থ মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী এক বিবৃতিতে বালাগঞ্জের বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের নিন্দা জানিয়েছেন। এ ধরণের মামলা দায়েরের মাধ্যমে দলের নেতাকর্মীদের মনোবল নষ্ট করা যাবে না বলে উল্লেখ করেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D