|
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০
করোনায় আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হকের সুস্থ্যতা কামনায় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আছর হযরত শাহজালার (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে করোনায় আক্রান্ত সিটি মেয়র আরিফুল হকের সুস্থ্যতা কামনা ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, বিএনপি নেতা মখন মিয়া চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দের সুস্থ্যতা কামনায় মোনাজাত করা হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, আমির হোসেন, যুগ্ম সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, জেলা শ্রমিকদল সভাপতি সুরমান আলী, মহানগর শ্রমিকদলের সভাপতি ইউনুছ মিয়া, পরিবার বিষয়ক সম্পাদক লল্লিক আহমদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি নেহাল আহমদ, সহ সম্পাদক কয়েছ আহমদ সাগর, আলী হায়দার মজনু, সদস্য মখলিছ খান, শফিকুল ইসলাম টুটুল, পারভেজ আহমদ, রফিকুল ইসলাম, রফিকুল বারী নোমান, জাবেদুল ইসলাম দিদার, শাহীন আহমদ, সাব্বির আহমদ, মঈনুল হক স্বাধীন, জেলা যুবদলের আহবায়ক কমিটির কয়েছ আহমদ, মহানগর যুবদলের সদস্য ওসমান গণি, যুবদল নেতা হিবজুর বিশ্বাস রাজু, হুমায়ুন কবির তালুকদার, আলম আহমদ, নাজিম উদ্দিন, মহানগর শ্রমিকদলের সহ সভাপতি মো. আহাদ, নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খোকন ইসলাম, জেলার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, ইছরাত জাহান খোকন, রুহুল আমিন, চান মিয়া, শাহজাহান, রফিক, ইদ্রিছ, মনু মিয়া, রুবেল, মহানগর ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সাজ্জাদ আরিফ, ওলিউর রহমান, আবুল হাসান নাঈম, হাবিব আহমদ মুক্তা, জালাল আহমদ রাজ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D