জকিগঞ্জ আধা কেজি গাঁজা’সহ গ্রেফতার পিতা-পুত্র জেলহাজতে

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

জকিগঞ্জ আধা কেজি গাঁজা’সহ গ্রেফতার পিতা-পুত্র জেলহাজতে

জকিগঞ্জে আধা কেজি গাঁজাসহ পিতা পুত্রকে আটকের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা রাতে জকিগঞ্জ থানার এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে অফিসার ফোর্স সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামে অভিযান চালিয়ে মৃত হরলাল বিশ্বাসের ছেলে মাদক ব্যবসায়ী গৌরাঙ্গ বিশ্বাস (৪৫) ও তার ছেলে সুভাস বিশ্বাস (১৮) কে আধা কেজি গাঁজাসহ আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জকিগঞ্জ থানার এসআই শাহিনুর রহমান জানিয়েছেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় নিরবে মাদক ব্যবসা করে আসছিলো। শুক্রবার সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আটক করা হয়। গৌরাঙ্গ বিশ্বাসের নেটওয়ার্কে যারা মাদক ব্যবসা করতেন তাদের ব্যাপারেও খোঁজখবর নেয়া হচ্ছে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট