|
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০
বাংলাদেশ এসিয়াটিক সোসাইটির সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড.সিরাজুল ইসলামের নামে ড.সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ হয়েছে। ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের ধলাই বিজিবি ক্যাম্প জামে মসজিদ প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। ফাউন্ডেশনের উপদেষ্টা ও ড. সিরাজুল ইসলামের সহোদর লাল মিয়া বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় সাদা পাথর পর্যটন কেন্দ্রে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। এ সময় সিলেট জজ কোর্টের সাবেক এপিপি এডভোকেট কামাল হোসেন, ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাষ্টার,বিআরডিবির সাবেক চেয়ারম্যান সফর মিয়া,রমজান মিয়া,শেখ ফরিদ ও হিলু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া, সংবাদ কর্মী তারিকুল ইসলাম, ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভাপতি বাবুল ইসলাম বাবলু, সহ- সভাপতি মিজানুর রহমান সেলিম, প্রভাষক বরকত উল্লাহ, সাধারণ সম্পাদক আবুল হাসানাত খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদ কাউসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আপন মিয়া, দপ্তর সম্পাদক মান্না, কার্যকরী সদস্য নাজমুল হক,জাহাঙ্গীর আলম,খাইরুল ইসলাম,বাবুল মিয়া,মিজান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এপিপি কামাল হোসেন বলেন, সাদা পাথর একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সচেতনতা জরুরী বলে মন্তব্য করেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D