সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী করোনায় আক্রান্ত

১০ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার : সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানেরও করোনার পজিটিভ রিপোর্ট এসেছে।
বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৯ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। তাদের মধ্যে মেয়র আরিফ ও নূর আজিজুর রহমান রয়েছেন বলে জানিয়েছে ওসমানীর ওই সূত্র।
এর আগে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলন।


সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার জানান, মেয়র মহোদয় বর্তমানে তার বাসায় আইসোলেশনে রয়েছেন। বৃহস্পতিবার সকালে নমুনা পরীক্ষার জন্য তার স্যাম্পল সংগ্রহ করা হয়।

মেয়রের ব্যক্তিগত সহকারী সুহেল আহমদ বলেন, মেয়র মহোদয়ের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি আমরাও শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে কিছু জানি না।

সিলেট স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৬৬৯ জন। এর মধ্যে মারা গেছেন ২০২ জন।



এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট