শাবির ল্যাবে শনাক্ত হলেন আরো ৭৩ জন

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

শাবির ল্যাবে শনাক্ত হলেন আরো ৭৩ জন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ৭৩ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। বুধবার (৯ সেপ্টেম্বর) দৈনিক নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।

নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি.এম. নূরনবী আজাদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।

জি.এম. নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ বুধবার ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ৭৩ জন ব্যক্তি করোনাক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৪, সুনামগঞ্জের ২২, হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজার জেলার ৯ জন রয়েছেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট