|
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০
কানাইঘাটের সড়কের বাজারে এক ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে সড়কের বাজারে ভিলেজ ফর হেলথ্ মেডিকেল হলে অভিযানে চালিয়ে এ জরিমানা করা হয়। ডাক্তারি সার্টিফিকেট দেখাতে না পারায় কথিত ডাক্তার এস.এম এনাম হোসেন মুজাক্কির’কে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মোহাম্মদ বারিউল করিম খান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ তার সাথে ছিলেন।
স্থানীয়রা জানান, এস.এম এনাম হোসেন মুজাক্কির দীর্ঘদিন থেকে সড়কের বাজারে চেম্বার খুলে এলাকার অনেক রোগীকে চিকিৎসা দিয়ে আসছেন। ইউএনও বারিউল করিম খান অভিযানে নেমে ডাক্তারী সনদপত্র দেখাতে না পারায় তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ২০১০ সনের বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল আইনে তাকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
একই দিনে সড়কের বাজারে অভিযান চালিয়ে একটি আইসক্রিম ফ্যাক্টরির মালিককে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D