নৌকাডুবিতে নিহতদের পরিবারবর্গকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

নৌকাডুবিতে নিহতদের পরিবারবর্গকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান

নেত্রকোনায় নৌকাডুবিতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নিহতদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো: আব্দুল আহাদ। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ২০ হাজার টাকা করে অনুদান তুলে দেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর হতে আনুমানিক ৩৫ জন যাত্রী নিয়ে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় যাচ্ছিল। পথে গুমাই নদীতে বালুবাহী নৌকার সাথে সংঘর্ষ বাঁধে। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, ধর্মপাশা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আবু তালেব এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় নিখোঁজ ব্যক্তি উদ্ধারের কাজ চালু রয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অর্থ সহায়তা বাবদ নগদ ২০,০০০ টাকা করে সহযোগিতা প্রদান করা হয়েছে।
উদ্ধারকৃতরা হচ্ছেন, ১) মো: রাকিবুল হাছান (২), পিতা- মৃত আ: ওয়াহাব; ২) লুৎফুর নাহার (২৫), স্বামী- আ: ওয়াহাব; ৩) হামিদা (৫০), স্বামী- আবু চান; ৪) সুলতানা বেগম (৪০), স্বামী- আ: করিম; ৫) মোজাহিদুল ইসলাম (৩), পিতা- জুবায়েল; ৬) লাকী আক্তার (৩০), স্বামী- হাবিবুর রহমান; ৭) টুম্পা (৪), পিতা- হাবিব; ৮) জাহিদ মিয়া (২); পিতা- হাবিব; ৯) অনিক (৫), পিতা- আলমগীর এবং ১০) মজিদা বেগম (৫০), স্বামী- ছায়েদ আলী।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট