|
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০
৯ সেপ্টেম্বর ২০২০, বুধবার : সিলেট মহানগর বিএনপি নেতা জামাল আহমদ খানকে কারাগারে প্রেরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম। আজ বুধবার ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে জামাল আহমদ খানের মুক্তি দাবি করেছেন তিনি।
বদরুজ্জামান সেলিম বলেন, মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাদের অন্যায়ভাবে গ্রেফতার করে বিরোধী দলশূন্য রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে চায় বর্তমান সরকার। বিএনপি’সহ বিরোধী দলগুলোকে ধ্বংস করে নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করার জন্যই সরকার বিএনপি নেতাকর্মীকে সপ্তাহের অধিকাংশ দিন আদালতে হাজিরা দিতে বাধ্য করছে। একইভাবে দেশব্যাপী প্রতিনিয়ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে পথের কাঁটা দূর করতে চাচ্ছে। তিনি জামাল আহমদ খানকে কারাগারে প্রেরনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছেন।
উল্লেখ্য সিলেট মহানগর ছাত্রদলের সাবেক নেতা, মহানগরীর ৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক ও মহানগর যুবদল নেতা জামাল আহমেদ খান গত ৪ সেপ্টেম্বর রোববার একটি হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D