|
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০
৮ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার : সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও মানবাধিকারকর্মী আব্দুল মন্নান রোববার (৬ সেপ্টেম্বর) আমেরিকার সময় রাত পৌনে ১২টার সময় নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার রাতে এক শোকবার্তায় আব্দুল মন্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম আব্দুল মন্নান বিএনপি-কে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন।
আমি বিএনপি নেতা ও মানবাধিকারকর্মী আব্দুল মন্নানের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছি। মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি পাশাপাশি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি পরিবারের সদস্যদের যেন ধৈর্য ধারন করার তৌফিক দেন।
অনুরূপ এক শোকবার্তায় সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার বলেন, ‘মরহুম আব্দুল মন্নান বাংলাদেশি জাতীয়তাবাদী নীতি ও আদর্শে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গভীর আস্থাশীল ছিলেন। তিনি সিলেট জেলা যুবদল ও বিএনপিকে সুসংগঠিত ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে হারানো গণতন্ত্রকে উদ্ধার করার আন্দোলন সংগ্রামে তার বলিষ্ঠ ভূমিকা সিলেটের দলীয় নেতা-কর্মীদের সবসময় অনুপ্রাণিত করবে। আমি সহযোদ্ধা আব্দুল মন্নানের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। আমরা তার আত্মার শান্তি কামনা’সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D