সিলেট বিভাগে করোনায় আক্রান্ত সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ১৯৯

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ১৯৯

সিলেট বিভাগের ৪জেলায় করনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ৮০ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ২ জনের প্রাণহানি ঘটেছে।

স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর বুলেটিন অনুযায়ী,  মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫০২ জনে। এ পর্যন্ত এ বিভাগে মারা গেছেন ১৯৯ জন।

বুলেটিন পর্যালোচনায় দেখা গেছে, কোভিড-১৯ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিভাগের তিন জেলার চেয়ে এগিয়ে আছে সিলেট জেলা। এ জেলায় সকাল পর্যন্ত মোট আক্রান্ত ৬১৫১ জন। মৃত্যু হয়েছে ১৪৩ জনের।

বুলেটিন অনুযায়ী, বিভাগের বাকি তিন জেলার মধ্যে সুনামগঞ্জে ২১৬০ জন, হবিগঞ্জে ১৬১৪ জন এবং মৌলভীবাজারে ১৫৭৭ জন আক্রান্ত হয়েছেন মরণঘাতি এ ভাইরাসে। আর এ তিন জেলার মধ্যে সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ২০ জনের মৃত্যু হয়েছে।
বুলেটিন অনুযায়ী, আক্রান্ত মৃত্যুর ও সংখ্যা সিলেটে বেশি হলেও সুস্থতার হার কম। সুস্থতার দিকে থেকে চার জেলার মধ্যে সুনামগঞ্জ জেলা এগিয়ে রয়েছে। চার জেলায় মোট আক্রান্তের মধ্যে এ পর্যন্ত ৮৪৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪৩৪৮ জন। আর সুনামগঞ্জ জেলায় ১৮৩২ জন সুস্থ হয়েছেন। এছাড়া, হবিগঞ্জে ১০৭৯ জন এবং মৌলভীবাজারে ১২২৬ জন সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ের বুলেটিন থেকে আরও জানা যায়, চার জেলায় বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে চিকিৎসাধীন আছেন ১৪৪ জন। এর মধ্যে সিলেটে ৮৯ জন, সুনামগঞ্জে ১২ জন, হবিগঞ্জে ২৪ জন এবং মৌলভীবাজারে ১৯ জন চিকিৎসাধীন আছেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট