|
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০
সিলেট নগরীতে ব্যাংকে টাকা উত্তোলন করে বাসায় ফেরার পথে ছিনতাই চেষ্টায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো-সুনামগঞ্জের ছাতক উপজেলার হায়দরপুর গ্রামের আবদু মিয়ার ছেলে মুহিত আহমদ (২৭) ও জগন্নাথপুরের হাবিবপুর গ্রামের রিপন মিয়ার ছেলে আল আমিন হোসেন ফারুক (২০)।
জানা গেছে, আজ রবিবার সকাল পৌনে ১১টার দিকে আম্বরখানাস্থ ইসলামী ব্যাংক থেকে ২ লাখ ২৪ হাজার ৪০০ টাকা উত্তোলন করেন জকিগঞ্জের শরিফগঞ্জের হাসিতলা গ্রামের ইকবাল হোসেন (বর্তমানে শাহপরান এলাকায় বসবাসরত)। টাকা উত্তোলন করে আম্বরখানা জামে মসজিদের সামনে পৌঁছামাত্র আতংক ও ত্রাস সৃষ্টি করে ছিনতাই চেষ্টা চালায় ছিনতাইকারীরা। এসময় আম্বরখানা পয়েন্টে ট্রাফিক ডিউটিতে নিয়োজিত ট্রাফিক পুলিশ অফিসার লোকজনের সহায়তায় তাদের আটক করেন। পরবর্তীতে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামীদের থানায় নিয়ে যায়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৪, তাং-০৬/০৯/২০২০।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D