২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০
৬ সেপ্টেম্বর ২০২০, রোববার : সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এম মুজিবুর রহমান’কে। গত শুক্রবার ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শায়েস্তা মিয়া বাদি হয়ে বালাগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।
এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম। এক বিবৃতিতে তিনি বলেন, এ সরকারের কাছে দেশের মানুষের স্বাধীনতা নেই। কথা বললেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। এই আইন বাতিল করার দাবি জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D