|
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০
দাউদপুর ইউনিয়ন পরিষদ থেকে তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের হোল্ডিং ট্যাক্স, আদর্শ কর তফসিল ২০১৩-১৪ মোতাবেক ইউনিয়ন কর আদায় রেজিস্ট্রারের মূল কপি, জাতীয় পরিচয় পত্রের ভলিয়ম দাউদপুর ইউপি থেকে গায়েব হয়েছে। গায়েব হওয়া তথ্য ফিরিয়ে পাওয়ার দাবিতে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী বরাবর গত ২ সেপ্টেম্বর বুধবার দুপুরে স্মারকলিপি পেশ করেছেন তুরুকখলা হাড়িয়ারচর গ্রামবাসী।
স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সহ-সাধারণ সম্পাদক রুমান আহমদ, সদস্য- সাহেদ আহমদ, এমরান আহমদ, জাবেদ আহমদ, নাঈম আহমদ। এছাড়াও গ্রামের যুব সমাজ ও সচেতন সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বলা হয় ৯নং দাউদপুর ইউনিয়ন পরিষদ থেকে তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের হোল্ডিং ট্যাক্স, আদর্শ কর তফসিল ২০১৩-১৪ মোতাবেক ইউনিয়ন কর আদায় রেজিস্ট্রারের মূল কপি, জাতীয় পরিচয়পত্রের ভলিয়ম দাউদপুর ইউপি থেকে গায়েব হয়েছে। আমরা সরকারের সব আইন-কানুনকে মেনে হোল্ডিং ট্যাক্স দেওয়ার জন্য গত ৫ আগস্ট ইউনিয়ন পরিষদে যাই। ইউপি সচিব নজরুল ইসলাম ইউনিয়ন কর আদায় রেজিস্ট্রারের মূল কপি খুজে না পেয়ে আমাদেরকে বলেন, সেটা চেয়ারম্যান এইচএম খলিল সাহেব বাসায় নিয়েছেন। পরে আমরা চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করলে চেয়ারম্যান বলেন সেটা সচিবের কাছে আছে। এমতাবস্তায় আমরা গ্রামের সবাই ইউনিয়ন অফিস চলাকালীন সময় সচিবের কাছে কর আদায় রেজিস্ট্রারের মূল কপির ব্যাপারে জানতে চাইলে তিনি বিষয়টি মাসিক সভায় আলাপ করে খুজে বের করার আশ্বাস দেন।
গত ১০ আগস্ট ইউনিয়ন পরিষদের মাসিক সভায় তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের হোল্ডিং ট্যাক্স, আদর্শ কর তফসিল ২০১৩-১৪ মোতাবেক ইউনিয়ন কর আদায় রেজিস্ট্রারের মূল কপি, জাতীয় পরিচয় পত্রের ভলিয়ম খুজে বের করার ব্যাপারে ব্যাপক আলোচনার মাধ্যমে রেজুলেশন করা হয়। ঐ দিন কর আদায় রেজিস্ট্রারের মূল কপি বের করার লক্ষ্যে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সঠিক তদন্তের মাধ্যমে ইউনিয়ন কর আদায় রেজিস্ট্রার মুল কপি, জাতীয় পরিচয় পত্রের ভলিয়ম খোজে বের করার লক্ষে তদন্ত কমিটির এক সভা গত ২৪ আগষ্ট সোমবার ১১টায় দাউদপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। তদন্ত কমিটির সভাপতি ২নং ওয়ার্ডের মেম্বার কামরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউপি মেম্বার মালেকা বেগম, মেম্বার মোঃ হিরা মিয়া, দাউদপুর ইউপি সচিব নজরুল ইসলাম, সাংবাদিক আব্দুল খালিক। সভায় দীর্ঘ ২ ঘন্টা আলাপ আলোচনা ও জেরার মাধ্যমে বের হয়ে আসে, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম খলিল, সচিব নজরুল ইসলামের কাছ থেকে হোল্ডিং ট্যাক্স, আদর্শ কর তফসিল ২০১৩-১৪ মোতাবেক ইউনিয়ন কর আদায় রেজিস্ট্রার মূল কপি নিয়েছেন। এরপর সেটা আর সচিবের কাছে ফেরত দেননি। তদন্ত কমিটি হোল্ডিং ট্যাক্সের অ্যাসিসমেন্ট রেজিস্ট্রার মূল কপি কার নিকট হইতে হারিয়েছে তার বর্ণনা সহ চেয়ারম্যান এইচ এম খলিল লিখিত ভাবে দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়। গত ২৬ আগষ্ট বিকেল ৪ টায় সচিব নজরুল ইসলাম এর কাছ থেকে তদন্ত কমিটির সভাপতি মেম্বার কামরুল ইসলাম লিখিত আনতে গেলে ইউপি চেয়ারম্যান এইচ এম খলিল ও সচিব নজরুল ইসলাম বিষয়টি সম্পূর্ণভাবে এড়িয়ে যান। এতে ৯নং দাউদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের হারিয়ে যাওয়া ইউনিয়ন কর আদায় রেজিস্ট্রারের মূল কপি খুজে পাওয়ার কোন সমাধান না হওয়ায় তুরুকখলা হাড়িয়ারচর গ্রামবাসী হোল্ডিং ট্যাক্স দেওয়া থেকে বঞ্চিত রয়েছেন। এদিকে সিলেটের জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিষয়টি তদন্তের মাধ্যমে সরকারী কর হোল্ডিং ট্যাক্স পরিশোধ করার সুযোগ করে দেওয়ার জন্য সিলেট জেলা প্রশাসক ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এর আশু হস্তক্ষেপ কামনা করছেন তুরুকখলা হাড়িয়ারচর গ্রামবাসী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D