২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০
১ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার : বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেন গনতন্ত্র পুনরুদ্ধার করা বিএনপির জন্য নতুন কিছু না। দেশে যখন গনতন্ত্র বিলীন হওয়ার পথে ঠিক সেই সময় বহুদলীয় গনতন্ত্রের বিকাশ ঘটিয়ে বাংলাদেশে আগমন ঘটে বিএনপি নামক দলের।
জাতীয়তাবাদের চেতনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব অল্প সময়ের মধ্যে গোটা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে নিতে সক্ষম হন। মাত্র কিছু দিনের ক্ষমতায় তিনি দেশের চেহারা পাল্টে দেন। তার ব্যক্তি জনপ্রিয়তা এবং দলের আদর্শের কারনে বিএনপি তারপর ৫ বার ক্ষমতায় অধিষ্ঠিত হয়। ব্যারিস্টার এম এ সালাম আরো বলেন আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদেরকে আবারও শপথ নিতে হবে গনতন্ত্র পুনরুদ্ধারের। দেশমাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বেই এদেশের মানুষ আবার গণতন্ত্রনের স্বাদ পাবে। সেই যাত্রার একজন জাতীয়তাবাদী কর্মী হিসেবে আমি শামিল আছি আমার প্রিয় মাতৃভূমি সিলেটের দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জের দলীয় নেতা-কর্মীদের নিয়ে সবসময়। এই যাত্রায় আমি মনে করি দেশবাসীও আমাদের সাথে রয়েছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এটাই আমাদের চাওয়া ও প্রত্যাশা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D