১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬
বিএনপি হতাশাগ্রস্ত ও বিপর্যস্ত একটি দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে ৭৫’র ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর সহধর্মিনী ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সব নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ঘরে বসে প্রেস বিফ্রিংয়ের মধ্যে বিএনপির কাজ সীমাবদ্ধ। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
আওয়ামী লীগের কাউন্সিলে গণতন্ত্র বা কোনো অর্জন নেই বিএনপি’র এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে এটা আগে প্রমাণ করুক। নিজেদের দলে কোনো গণতন্ত্র নেই, তারা আবার গণতন্ত্রের কথা বলে। আওয়ামী লীগ সু-শৃঙ্খল, বৃহৎ একটি দল।
কাউন্সিলে সম্পূর্ণ গণতন্ত্র মেনে নেতা নির্বাচিত করা হয়েছে। কাউন্সিল নিয়ে জনগণের যথেষ্ঠ আগ্রহ ছিলো বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, ফারুক খান, আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদসহ নব নির্বাচিত কমিটির অন্য সদস্যরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D