২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, মে ১০, ২০২০
সাহেদ আহমদ : চলমান মহামারী করোনা ভাইরাসের কারণে সিলেটের কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের লোকদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন সিলেট-৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এর গনমানুষের নেতা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিষ্টার এম এ সালাম। তিনি সুদূর প্রবাসে বসবাস করলেও করোনাভাইরাস মহামারীতে বিপর্যস্ত নিজ আসনের জনগনকে ভুলে যাননি। নির্বাচনী এলাকার মাটি ও মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি প্রথম ধাপে তার নিজ এলাকা দক্ষিণ সুরমা ও দ্বিতীয় ধাপে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের অসহায় দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
ব্যারিষ্টার এম এ সালাম এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিভিন্ন গ্রামে গ্রামে পৌছানোর কাজ সফলভাবে চালিয়ে যাচ্ছেন সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, তার তত্ত্বাবধানে নিরলসভাবে কাজ করছেন বিএনপি নেতা আজাদ মিয়া, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জহুরুল ইসলাম রাসেল, যুগ্ম-সম্পাদক জুবায়ের আহমদ লিলু, যুবদল নেতা কাউছার আহমদ নামর, ছাত্রনেতা জুবের আহমদ, আবিদ নূর’সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
তার এ মহৎ কাজে তার সহধর্মিণী নিজ নামে প্রতিষ্ঠিত বিবি ট্রাষ্ট নিয়ে স্বামীর সাথে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছেন। ব্যারিষ্টার এম এ সালামের এ মহৎ উদ্যোগ নির্বাচনী এলাকার জনসাধারণের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
বিএনপির বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব,জননেতা ব্যারিস্টার এম এ সালাম সিলেট সংবাদ‘কে জানান ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা যেন দুস্থদের পাশে দাঁড়াই। সে অনুযায়ী আমরা সাধ্যমতো চেষ্টা করছি। ইসলামে আছে, অভুক্তকে রেখে তোমরা নিজেরা খেও না। আমরা সেই পথ অনুসরণ করছি।
তিনি বলেন, এখন আর রাজনীতি নয়। প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে মহাযুদ্ধকে মোকাবিলা করাই এখন মহারাজনীতি।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D