৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০
সবার সঙ্গে বিনয়ের সঙ্গে আচরণ করতে হবে। জনগণ কষ্ট পায়, এমন আচরণ সহ্য করা হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। যশোরের মণিরামপুরে তিন বৃদ্ধকে কান ধরিয়ে ছবি তোলার ঘটনায় তিনি মর্মাহত বলেও জানান প্রতিমন্ত্রী।
শনিবার (২৮ মার্চ) দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, তাকে (এসিল্যান্ড) প্রশিক্ষণ দেওয়া হয়েছে মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। তারপরও উনি এমনটা কেন করলেন, মানতে পারছি না। দুই একজনের জন্য সুনাম ক্ষুণ্ন হচ্ছে। চার এপ্রিল অফিস খুলবে। তখন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ডিপি (ডিপার্টমেন্টাল প্রসিডিউর) শুরু হবে। এমন দুর্নাম সহ্য করা হবে না।
তিনি বলেন, ডিসি ও স্থানীয় প্রশাসনকে আমার পিতৃতুল্য তিনজনের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উনাদের মাস্ক, স্যানিটাইজার, খাবারসহ প্রাথমিকভাবে সহায়তার কথা বলা হয়েছে। এই ঘটনায় আমি ব্যথিত। এমন আচরণ কখনই কাম্য নয়।
ইতোমধ্যেই তুমুল সমালোচনার মুখে এসিল্যান্ড (উপজেলা সহকারী কমিশনার-ভূমি) সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D