৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২০
করোনাভাইরাস সম্পর্কিত বিষয়’সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
কাদের বলেন,‘ আগামী ২৫ মার্চ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সকলের প্রতি অনুরোধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন, সরকারের প্রতি আস্থা রাখুন। যখন যেটা বলতে হবে, আর যখন যেটা করতে হবে সেটা যথাসময়েই করা হবে।’
‘প্রধানমন্ত্রী প্রয়োজনীয় যেসব কথা বলা দরকার জাতির উদ্দেশ্যে ভাষণে এসে সেসব করণীয় সম্পর্কে অবশ্যই জাতিকে জানাবেন,’ যোগ করেন তিনি।
‘শেখ হাসিনার সরকার সচেতন এবং প্রস্তুত’ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিশেষজ্ঞ ও চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে যখন যে ব্যবস্থা নেওয়া দরকার তখন সেটা নেওয়া হবে।
করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় চিকিৎসকদের প্রয়োজনীয় সরঞ্জাম নেই বলে অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, ‘নেই এই কথাটা ঠিক নয়, ঘাটতি আছে। তবে সংগ্রহ করার জন্য জরুরি পদক্ষেপ নেয়া হয়েছে। সবকিছুর জন্য সরকারের সর্বাত্মক চেষ্টা আছে।
সূত্র : ইউএনবি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D