৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজির মাধ্যমে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান ‘মুক্তির মহানায়ক’। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টায় অনুষ্ঠানটি শুরু হয়।
আতশবাজির পরপরই জাতীয় সংগীত পরিবেশনা করেন শিশু-কিশোররা। এটি মূলত টেলিভিশনের মাধ্যমেই আয়োজন করা হয়।
এর আগে, রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের কথা জানান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
তিনি বলেন, গত ১০ জানুয়ারি থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার শুরু হওয়ার পর থেকে আমরা অধীর আগ্রহে মুজিববর্ষের সূচনার জন্য অপেক্ষা করে আছি। মঙ্গলবার বঙ্গবন্ধুর শতবর্ষের উদ্বোধন হতে যাচ্ছে। আমরা উদযাপন কমিটি থেকে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছি। তৃণমূল পর্যায় থেকে সারাদেশে এবং দেশের বাইরে বছরব্যাপী এসব অনুষ্ঠান পালন করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D