হাম-রুবেলা ক্যাম্পেইন স্থগিত

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০

হাম-রুবেলা ক্যাম্পেইন স্থগিত

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে উদ্ভূত পরিস্থিতিতে হাম-রুবেলা ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. আক্কাছ আলী শেখ।

উল্লেখ্য- মঙ্গলবার (১৮ মার্চ) থেকে এ ক্যাম্পেইন শুরুর কথা ছিল। রাজধানীসহ সারাদেশে ৩ সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১০ বছরের নিচে প্রায় ৩ কো‌টি ৪০ লাখ শিশু‌কে এক ডোজ এমআর টিকা দেওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে ক্যাম্পেইন স্থগিত করা হয়।