২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৯
বিশ্বকাপের সেমিফাইনালের লাইন-আপ চূড়ান্ত। লিগ পর্বে এখনও তিন ম্যাচ বাকি আছে। শেষ চারের দলগুলি নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচগুলো নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে। এতে আগ্রহ কমে যাচ্ছে দর্শকের।
আজ শুক্রবার (৫ জুলাই) নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। টুর্নামেন্টের ৪৩তম ম্যাচটি দেখা যাবে বিনা পয়সায়। স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মাঝে এই ম্যাচের টিকিট বিনামূল্যে বিরতণ করবে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।
লিগ পর্বের পরবর্তী ম্যাচগুলো দেখা নিয়ে দর্শকের মাঝে আগ্রহ দেখাচ্ছেন না এমসিসির সদস্যরা। তাই লর্ডসে অনুষ্ঠিত খেলাগুলোর তত্ত্বাবধানে থাকা এমসিসি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারি ফাঁকা থাকার আশঙ্কা করছেন। যা লর্ডসের জন্য খুবই অপমানজনক। লর্ডসের গ্যালারি যাতে ফাঁকা না থাকে সেজন্য ২৫০টি টিকিট স্কুলপড়ুয়া শিশুদের মাঝে বিতরণ করবে এমসিসি।
বিশ্বকাপ ছাড়া অন্য ম্যাচগুলো এমসিসির সদস্যরা বিনামূল্যে দেখতে পারেন। বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য তাদের খরচ করতে হয় ৪৫ পাউন্ড। এমসিসির সদস্যদের জন্য এই অর্থ যৎসামান্যই বটে!
এর আগে ২০১৭ সালে নারী বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি লর্ডসে অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল স্বাগতিক ইংল্যান্ড। সেই ম্যাচটিতে হাতেগোনা কিছু দর্শক উপস্থিত ছিলেন। যে কারণে কঠোর সমালোচনা হয়েছিল।
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচেও যাতে লর্ডসের গ্যালারি ফাঁকা না থাকে সেজন্য টিকিট বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিয়েছে এমসিসি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D